বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশ’র মহাসচিব, প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, আলকুরআন হচ্ছে মানবজাতির হিদায়তের জন্য সর্বশেষ আসমানী কিতাব, সুষ্পষ্ট পথ নির্দেশিকা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং সুশৃঙ্খল জীবন যাপনের একটি আধ্যাত্মিক ম্যানুয়েল। যেটা রাসুলে করিম (সঃ) এর উপর অবর্তীর্ণ হয়েছে পৃথিবীতে শান্তি ও সাফল্যের বার্তা নিয়ে। তিনি গত ১৩ সেপ্টেম্বর অক্সিজেনস্থ স্টার হাউজিং সোসাইটি হাজী আবদুর রহীম জামে মসজিদ পরিচালনা পর্ষদ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন। শাহীনুর শাহীনের সভাপতিত্বে ও অধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুতাওয়াল্লী আলহাজ্ব শাহজান আলম। আলোচনা করেন মাওলানা জসিম উদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা জাকারিয়া সিরাজ, মুহাম্মদ ইসমাঈল, ফিরোজ মাহমুদ, শাহ মুহাম্মদ ইরফান ও মাওলানা মুহাম্মদ আবদুর রহমান প্রমুখ।












