সদরঘাটে শতায়ু অংগন কর্ণফুলীর সাধারণ সভা

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

শতায়ু অংগন কর্ণফুলী’র সাধারণ সভা গত ৩১ জুলাই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. ভরত চন্দ্র দাশ। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক সুজন দাশ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মানিক দেবনাথ, ডি.কে চৌধুরী, দেবাশীষ দাশ, বাচ্চু মিয়া, প্রীতম চৌধুরী, লিটন কান্তি দত্ত, রঞ্জন সাহা প্রমুখ। সভায় সংগঠনের সাধারণ সদস্য ও কার্যকরি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২য় পর্বে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের মৃত্যুতে শূণ্য পদে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে অধীর রঞ্জন দাশকে সভাপতি নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৮ শিশুর হাম শনাক্ত
পরবর্তী নিবন্ধচবি ৩২ ব্যাচের নতুন কমিটির অভিষেক ও সাধারণ সভা