সকার সিটি চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচ ড্র

| বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১১:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ঢাকা অনূর্ধ্ব১৮ ফুটবল লিগে অংশগ্রহণকারী চট্টগ্রাম সকার সিটি (জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র ) ১ গোলে টঙ্গী ক্রীড়া চক্রের সাথে ড্র করে। খেলার ৪৯ মিনিটে তারা প্রতিপক্ষের গোল হজম করে। ৭০ মিনিটে মো. শরীফুল ইসলাম সোহেন গোল করে সমতা আনেন। বাকী সময়ে আর কোন গোল না হলে সকার সিটি চট্টগ্রামকে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। দুটি খেলায় ৪ পয়েন্ট অর্জন করে সকাল সিটি চট্টগ্রাম ৩ নম্বরে অবস্থান করছে। আগামী ১১ জুলাই শনিবার ১:১৫ মিনিটে গৌরীপুর স্পোর্টস ক্লাবের মোকাবেলা করবে সকার সিটি চট্টগ্রাম। খেলা হবে কমলাপুর স্টেডিয়ামে।

পূর্ববর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের খেলা সাময়িক স্থগিত
পরবর্তী নিবন্ধআনচেলত্তির উপর আস্থা ব্রাজিলের