সকল বামগণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

আখতারুল আলম স্মরণসভায় নাজমুল হক প্রধান

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এস এম আখতারুল আলমের শোকসভা গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ জাসদ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদ দক্ষিণ জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ সমীর কান্তি দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও সমতা ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাবো। আখতারুল আলম এ সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। সকল দেশপ্রেমিক বামগণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পৃথিবীব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসান মানুষে মানুষে যুদ্ধ হানাহানি বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় বক্তব্য দেন, জাসদ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ইন্দুনন্দ দত্ত, কেন্দ্রীয় সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবু মো. হাসেম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন চৌধুরী, জাসদ মহানগর সভাপতি আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ জেলা জাসদ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হক, চাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, সাবেক সিভিল সার্জন বীর মুক্তযোদ্ধা সরফরাজ খান বাবুল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল এবং প্রাক্তন জাসদ ফোরামের নেতা মো. সোলাইমান খান, অধ্যক্ষ রতন কুমার নাথ, কবি আশীষ সেন, ন্যাপ নেতা মিটুন দাশ গুপ্ত, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ, জসিম উদ্দিন মোবারক, সৈয়দ জাফর হোসেন, আব্দুল লতিফ, মো. হায়দার আলী, ওবায়দুল হক, শ্যামল দত্ত, সেলিম চৌধুরী, আখতারুল আলমের ছোট ভাই তৌফিকুল আলম বাবলু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে ব্যাপক সচেতনতা জরুরি : ডা. শাহাদাত
পরবর্তী নিবন্ধ‘স্ট্রোক হলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে’