প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমি আয়োজিত সিজন ৪ চ্যাম্পিয়ন ও সাধারণ গ্রুপের পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১২ মে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তবলাশিল্পী তপন চক্রবন্তীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কবি–সাংবাদিক রাশেদ রউফ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত পরিচালক কাজল মজুমদার। প্রধান বক্তা ছিলেন কবি খুরশীদ আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন ফুটন্ত কিশোর সংঘের প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন, সঙ্গীতশিল্পী শেখ রাযহান আনোয়ার, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের শিশু–কিশোর বিষয়ক সম্পাদক সমদত্ত বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি লুনা দাশগুপ্তা। সঙ্গীত পরিচালনায় ছিলেন তপন চক্রবর্তী, মায়াবী শ্যাম, নৃত্য পরিচালনায় ছিলেন মাধবী রাণী দেবী। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, সঙ্গীত হলো গুরুমুখী। সঙ্গীত প্রতিদিনের অনুশীলনের বিষয়, সারাজীবন সাধনা করে যেতে হয়। সঙ্গীত, শিল্প, সংস্কৃতিসহ যেকোনো মাধ্যমে নিজেকে বিনির্মাণ করতে সাধনার বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।











