সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভায় এমপি জসীম

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল ১৪ মে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ। তিনি বলেন, কেন্দ্র থেকে ঘোষিত নানা রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা অপরিসীম। দলের যে কোন দূর্যোগ মুহূর্তে ছাত্রদল ভ্যানগার্ডের ভূমিকায় অবতীর্ণ হয়। ছাত্রদলকে আরো সুসংগঠিত ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

উপজেলার বদুরপাড়াস্থ এমপির বাসভবন আঙ্গিনায় অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্রনেতা ফয়সাল সিকদার সোহান। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল্লাহ আল নোমান জিহাদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু। বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সওদাগর, সাবেক ছাত্রনেতা মোরশেদুল আলম চৌধুরী মুন্না, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য পারভেজ উদ্দীন, এরফান চৌধুরী, মোহাম্মদ সাকিব, ফারহাদ, সাজিদ, মোহাম্মদ শোয়াইব, ইরফান হোসেন সাদ্দামসহ উপজেলা পৌরসভা ও গাছবাড়িয়া কলেজ ও বরমা কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে কমোডিটি এক্সচেঞ্জ দ্রুত চালুর আশ্বাস
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান