হাটহাজারীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের ভূমিকাই মূখ্য, সামাজিক প্রতিরোধ গৌণ এ প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কাটিরহাট উচ্চ বিদ্যালয়, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অংশগ্রহণে বিতর্ক শেষে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, উপজেলার ৩২টি বিদ্যালয় এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিপক্ষেহাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ দল বিজয়ী হয়। এতে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিতহাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ দলের সাদিয়া ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবি, শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান ও সমবায় কর্মকর্তা বখতিয়ার উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে