জাতীয়তাবাদী শ্রমিক দল ইস্টার্ণ রিফাইনারী শাখার উদ্যোগে কেইপিজেডের একটি রেস্টুরেন্টে গত ১৬ জুন ২০২৫ সালে নিয়োগপ্রাপ্ত নবীন সহকর্মীদের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রিফাইনারী শ্রমিক দলের সভাপতি মো. হারুনুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিফাইনারী শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. আলীনুর। প্রধান বক্তা সিনিয়র সহ–সভাপতি আবু মোহাম্মদ নোমান। বক্তব্য রাখেন মো. নাসির উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. আশরাফুল মাওলা, মো. জালাল, মো. ইকরামুল হক, মো. সাইফুল ইসলাম, ইমাম হোসেন, শিমুল বড়ুয়া, মাহবুবুর রহমান তুহিন, মো. সেলিম, মো. শিহাব সুমন, আব্দুল হালিম বিশ্বাস, মো. সেলিম প্রমুখ। প্রধান বক্তা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল সব সময় শ্রমিকের ন্যায্য অধিকার এবং শ্রমিক স্বার্থ নিয়ে কাজ করে আসছে। বিগত ৯ বছর সিবিএতে থাকাকালীন রিফাইনারীর শ্রমিক কর্মচারীদের জন্য মৌলিক ইস্যুগুলো আমাদের হাত দিয়েই সমাধান হয়েছিল, বিশেষ করে পে– স্কেলের আদলে স্বতন্ত্র বেতন স্কেল আদায় ছিল রিফাইনারীর ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। বর্তমান সরকার মাত্র ৪ মাসের মাথায় শ্রমিক কর্মচারীদের জন্য নতুন পে– স্কেল ঘোষণা করেন, বন্ধ কল–কারখানা ধাপে ধাপে সবগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন, যা একটা যুগান্তকারী পদক্ষেপ। এলাকার এমপি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী সিবিএ নির্বাচনে সকল শ্রমিক কর্মচারীদের সাথে নিয়ে শ্রমিক দলের নেতৃত্বে রিফাইনারীর শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি–দাওয়া ও শ্রমিক অধিকার আদায় করব। প্রেস বিজ্ঞপ্তি।












