শ্রমিকের অধিকার উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়

সিপিবির বিক্ষোভ সমাবেশে বক্তারা

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

শ্রমিক স্বার্থ রক্ষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নগরীতে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ও সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী। সমাবেশ পরিচালনা করেন জেলা কমিটির সহসাধারণ সম্পাদক নুরুছাফা ভূঁইয়া।

সমাবেশ থেকে শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন এবং শ্রমিকবিরোধী সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন, শ্রমিকের অধিকার উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাবেশ শেষে সিনেমা প্যালেস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী শিক্ষায় শিক্ষিতদের সর্বস্তরে অবদান রাখার সুযোগ রয়েছে
পরবর্তী নিবন্ধগোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা