শোভনীয়া ও আলোর ঠিকানার জয়

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ এর ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে মাদারবাড়ী শোভনীয় ক্লাব ও আলোর ঠিকানা। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দুপুরে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ২০ গোলে লিটল ব্রাদার্সকে এবং ২য় ম্যাচে আলোর ঠিকানা টাইব্রেকারে ৩০ গোলে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীকে পরাজিত করে। ১ম খেলায় শোভনীয়ার পক্ষে তৌহিদুল ইসলাম ও শরীফ উদ্দিন সোহান ১টি করে গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের শরীফ উদ্দিন সোহানের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবু সৈয়দ মাহামুদ ও কোচ নাজিমুদ্দীন নাজু। এদিকে প্রবল বৃষ্টির মাঝে ভারী মাঠে বিকালে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে আলোর ঠিকানা বনাম গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর ম্যাচটি নির্ধারিত সময় ০০ গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে আলোর ঠিকানা ৩০ গোলে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীকে পরাজিত করে।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ আলোর ঠিকানার গোলরক্ষক তামিম নেওয়াজের হাতে পুরস্কার তুলে দেন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর সভাপতি জাহেদুল হাসান, নির্বাহী কমিটির সদস্য আবদুল মান্নান রানা ও আজীবন সদস্য আবদুল কাইয়ুম। বিরূপ আবহাওয়া ও ভারী বর্ষণের কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে যাওয়ায় টুর্নামেন্টের খেলা আগামী ৭ ও ৮ জুলাই মঙ্গলবার ও বুধবার ২ দিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে খেলা পুনরায় শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধমাশরাফি-রুবেলকে টপকে রেকর্ড বইয়ে নাহিদ রানা
পরবর্তী নিবন্ধব্রাজিলকে কক্ষপথে ফেরানোর প্রত্যয় ভিনিসিউসের