শেয়াল গুরু

আহসানুল হক | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

ইশকুল খুলে শেখায় শেয়াল

সা–রে–গা–মা–পা–ধা

সেই ইশকুলের ছাত্র কারা

হরিণ –কুমির–গাধা !

রোজ সকালে করে রেওয়াজ

হয় যে গলা সাধা

ঘুমের আগে খায় নাকি সে

জল মেশানো আদা !

সিংহ –চিতা খুশি সবাই

দেয়না কেউ বাধা

বনপশুদের কাছে শেয়াল

গানের ‘গুরু দাদা‘ !

পূর্ববর্তী নিবন্ধশরৎ রানী
পরবর্তী নিবন্ধশরতের মায়া