শিশুর প্রারম্ভিক বিকাশ তার মাতৃগর্ভে

মিতা পোদ্দার | মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৬:৪৫ পূর্বাহ্ণ

শিশুদের মানসিক ও নৈতিক বিকাশের জন্য তাদের প্রতি বিনয়ী ও সদয় হওয়া অত্যন্ত জরুরি। বকাঝকা না করে ভালোবাসার মাধ্যমে তাদের ভদ্রতা শেখানো যায়। শিশুদের সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের ব্যক্তিত্বের সুন্দর বিকাশ ঘটাতে কিছু কৌশল পরিবার শিক্ষক সবার অনুসরণ করা প্রয়োজন। শিশুদের ছোটবেলা থেকেই দয়ালু ও সহনশীল হিসেবে গড়ে তোলা জরুরি। এক্ষেত্রে উপদেশ নয়, বরং আচরণের মাধ্যমেই একটি শিশুকে সহজ পথে পরিচালিত করা যেতে পারে। শিশুরা যা দেখে, তাই শেখে। তাই তাদের সামনে নিজেদের সবসময় বিনয়ী ও মার্জিত আচরণ করতে হবে। মনে রাখতে হবে একটি শিশুর প্রারম্ভিক বিকাশ হয় তার মাতৃগর্ভে। অর্থাৎ একটি শিশুর শিখন কিন্তু সেই ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই শুরু হয়। এই যেমন ধরুন আমরা তার শিখনের শুরুটা দাদদা, মামমা, এইসব দিয়ে হয়ে থাকে। একটি বার চিন্তা করে দেখুন তো আপনি তাকে যেমন অঙ্গভঙ্গির ব্যবহার দেখাচ্ছেন সেও ঠিক তেমনি তা রপ্ত করছে। তাহলে বুঝতেই পারছেন আমি একটি শিশুর কোন বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি। সঠিক প্রারম্ভিক বিকাশ না হলে, শিশুরা শিক্ষা ক্ষেত্রে সীমিত অর্জন, অর্থনৈতিক ক্ষেত্রে পরনির্ভরতা, অধিকমাত্রায় সহিংসতা ও অপরাধ, মাদক সেবন ও নৈরাজ্যের মাঝে ডুবে যেতে পারে।শিশুরা হলো দেশের সম্পদ। সম্পদ যেভাবে যত্ন করে রাখতে হয়, শিশুদেরও তেমন করে যত্ন করতে হবে। তাই আপনার শিশুকে কোন কিছু পাওয়ার মূলে ধন্যবাদ বলতে শেখান। ভুল কাজে দুঃখিত বলতে শেখান। অন্যের প্রতি সহনশীলতা মনোভাব ব্যক্ত করতে শেখান।

পূর্ববর্তী নিবন্ধবেওয়ারিশ কুকুর নিধন করুন
পরবর্তী নিবন্ধমানবিক সমাজ গঠন প্রসঙ্গে