যশোরের জনপ্রিয় নাট্য–সংগঠন ‘শব্দ থিয়েটার’ ‘শব্দ হোক যথাযথ, শিল্প হোক মুক্ত’ এই স্লোগানকে বাস্তবায়নের উদ্দেশ্যে বিভিন্ন জেলা শহরে তাদের প্রযোজনা প্রদর্শনের ধারাবাহিকতায় আগামী ১৪ আগস্ট সন্ধ্যে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের ‘শয়তান’ নাটকের ১০ম প্রদর্শনী। নাটকটি কাহলিল জিবরানের বিখ্যাত গল্প ‘সাটান’ অবলম্বনে নির্মিত যার নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাস্উদ জামান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাস্উদ জামান, অরুণ মজুমদার, সোহেল রানা, পিয়াশ মণ্ডল, সোহেল রানা, মারুফ, হাসিব, তানভীর, গাজী ও অসীম দাস। প্রেস বিজ্ঞপ্তি।












