জেলা শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে গত ৫ জুন ১০টি নৃত্য দলের অংশগ্রহণে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত হয়। ২০ টি ভিন্ন গানে নৃত্য পরিবেশন করে নৃত্য সংগঠনগুলো। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন নৃত্যশিল্পী স্বপন দাশ, নৃত্যশিল্পী প্রমা অবন্তী, নৃত্যশিল্পী ফজল আমিন শাওন, নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা বড়ুয়া, নৃত্যশিল্পী নেভী দাশ অথৈ,নৃত্যশিল্পী অন্তর দে,নৃত্য শিল্পী লাকী দে,নৃত্যশিল্পী রুবেল সিংহ প্রমুখ। প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি বলেন, শিল্প সংস্কৃতি চর্চা একটি দেশের ঐতিহ্য সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচিত করে। এমন সুন্দর নৃত্যানুষ্ঠান প্রশংসনীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভ্রা সেন গুপ্তা, মো. জিয়া উদ্দীন, অনামিকা তালুকদার, নাট্যকর্মী ফোরকান রাসেল প্রমুখ। নৃত্যনৈবেদ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে নৃত্য দল: কৃত্তিকা নৃত্যালয়,রুমঝুম নৃত্যকলা একাডেমি,দীপশিখা নৃত্য গোষ্ঠী, শুভঙ্করী ডান্স একাডেমী,সুরধ্বনি সংগীত বিদ্যালয়,আদিশঙ্কর নৃত্য কলা কেন্দ্র,সৃজন নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি,কল্পবৃক্ষ ও নৃত্যেশ্বর নৃত্যালয়।











