বর্তমান ডিভাইসের যুগে তরুণ প্রজন্ম অত্যন্ত অমনোযোগী ও ডিভাইস আসক্তি হয়ে উঠছে। পূর্বেকার তরুণদের সময় কাটতো বই পড়া ও বিশ্লেষণের মধ্য দিয়ে। বর্তমান তার উল্টো চিত্র পরিলক্ষিত। তরুণ প্রজন্ম আজ গেমিং, ফেইসবুক, ইউটিউব ইত্যাদি সময় নষ্টের ফাঁদে বন্দী। এমন পরিস্থিতি থেকে তরুণ প্রজন্মকে ফিরে আনার অন্যতম মাধ্যম হলো উন্মুক্ত গ্রন্থাগার। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণির পাশাপাশি সময় কাটানোর এবং বিনোদনের একটি কেন্দ্র হিসেবে গ্রন্থাগার স্থাপন অতীব জরুরি। পড়ার প্রতি আরো বেশি কৌতূহলী হয়ে উঠার জন্য দারুণ সব ধরনের বইয়ের সংকলন থাকতে হবে উন্মুক্ত গ্রন্থাগারে। উন্মুক্ত গ্রন্থাগারটি বাহ্যিকভাবেও আকর্ষণীয় করে তোলা প্রয়োজন। ভালো স্পেইস নিয়ে আরামদায়ক পরিবেশ গড়ে তুলতে পারলে সহজেই তরুণরা বই পড়ার প্রতি মনোনিবেশ করবে।
অতএব, প্রত্যেক প্রতিষ্ঠানে পাবলিক গ্রন্থাগার স্থাপন করা হলে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে আসবে।
আবদুর রশিদ
শিক্ষক,
উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি। সাতকানিয়া, চট্টগ্রাম।











