রাউজানের এমপি আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নোয়াপাড়া কলেজের নবীন বরণ অনুষ্ঠানে নবীণ শিক্ষার্থীদের উদেশ্যে বলেছেন, নিজেদেরকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে পড়ালেখায় মনোযোগী হতে হবে। দেশপ্রেম বুকে ধারণ করে যোগ্য নাগরিকের স্বীকৃতি নিয়ে এদেশের নেতৃত্ব দেয়ার মত যোগ্যতা অর্জন করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত নবীন শিক্ষার্থীদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কলেজের গভর্নিং কমিটির সভাপতি প্রফেসর খুরশিদ আলমের সভাপতিত্বে ও উজ্জ্বল কুমার ও বিবি কাউছারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গহিরা কলেজ গর্ভনিং কমিটির সভাপতি এম এ হালিম, বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসকান্দর আলম। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফি, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাসুদ হোসেন, হাবিব উল্লাহ মাস্টার, ব্যাংকার আবদুল মোমেন, নুরুল আমিন সিকদার, ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, আজিজুল হক, মোহাম্মদ নুরুল আবছার, সরাফত আলী ও জানে আলম।












