বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মীরসরাই উপজেলা শাখা আয়োজিত দাখিল/এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় লতিফিয়া কামিল মাদরাসা অডিটরিয়ামে ১৯ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মীরসরাই উপজেলা আহবায়ক মাওলানা খাজা মঈন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রসেনা মীরসরাই উপজেলা সাবেক সভাপতি মাওলানা আবদুল্লাহ আল মাস উদ বীন শরীফী। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল। বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা মীরসরাই উপজেলা সহসভাপতি মুহাম্মদ নুরুন্নবী। মীরসরাই উপজেলা ছাত্রসেনার সভাপতি মাওলানা পারভেজ হোসাইন আলকাদেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহীম আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনীতির নামে সকল ধরনের উগ্রতা হানাহানির ঊর্ধ্বে উঠে ছাত্র ছাত্রীদের দেশ পরিচালনার জন্যে তৈরি করতে হবে। বক্তারা আরো বলেন,সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামীর জাতীর কর্ণধার শিক্ষার্থীদের আদর্শিক সুনাগরিক করে গড়ে তোলা সকলের নৈতিক দ্বায়িত্ব। অনুষ্ঠানে অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












