শিক্ষক

অদিতি আরেফীন (৩২,০০৪) | বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৯:২৪ পূর্বাহ্ণ

শিক্ষকেরা রবির মতো

ছড়িয়ে দেন আলো,

সেই আলোতে দূর হয়ে যায়

চারিপাশের কালো।

মায়া–আদর–স্নেহ দিয়ে

ফোটান গাছের ফুল,

তাঁরা–ই তো আগলে রাখেন

বিদ্যানদীর কূল।

তাঁদের জন্য শ্রদ্ধা ভরা

সকল রাত্রি–দিন,

শোধ করতে পারবো নাকো

আমরা তাঁদের ঋণ।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন
পরবর্তী নিবন্ধস্কুল