শাহ আমানত দরবারে বন্যা কবলিতদের জন্য বিশেষ দোয়া মাহফিল

| শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

টানা বর্ষণে বন্যাদুর্গতদের জন্য দোয়া চেয়ে নগরীর হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খানকায়ে আমানতীয়া বেলায়তীয়া শরীফ ও আধ্যাত্মিক মানবসেবামূলক সংস্থা হযরত শাহ সুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় এই মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরগাহ শরীফের আওলাদে পাক ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ (মা.জি..)। তিনি তাঁর বক্তব্যে প্রাকৃতিক দুর্যোগ থেকে সকলের জানমাল হেফাজত, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সুস্থতা এবং দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতির জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন। এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফ, মোহাম্মদ জাকির হোসেন, পেশ ইমাম মাওলানা মুহাম্মদ তোবারক হোসেন, মুহাম্মদ আবু মুছা কাদেরী আল চিশতী, খাদেম মুহাম্মদ ইউসুফ চিশতী, মুহাম্মদ আব্দুল কাদের, এস.এম. নুরুল আমিন এবং মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ তোহা কাদেরী, হাফেজ মাওলানা হেলাল উদ্দিন কাদেরী, মুহাম্মদ শাহীন আলম হক্কীসহ অসংখ্য আশেক ও ভক্তবৃন্দ। মাহফিল থেকে দেশের সর্বস্তরের বৃত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি বন্যা কবলিত অসহায় মানুষের পাশে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বন্যাদুর্গত ৩ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
পরবর্তী নিবন্ধমাদারবাড়ী ওয়ার্ডে ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ