শ্রীপুর কল্যাণ সংঘের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

| সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর কল্যাণ সংঘের উদ্যোগে এবং চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় গত শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শ্রীপুর রক্ষাকালী বাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শ্রীপুর কল্যাণ সংঘের সভাপতি এস প্রকাশ পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ মল্লিক ও কার্যনির্বাহী সদস্য পলাশ বোসের পরিচালনায় চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন শ্রীপুর–খরনদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান চৌধুরী এবং দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম শহীদ।

চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. ওমর ফারুক। সহযোগিতায় ছিলেন গ্রামীণ চক্ষু হাসপাতালের জিএম আশিকুর রহমান আকাশ, বিপ্লব সূত্রধর, শাহেলী বিনতে রিয়া, নওশাদ আলী, সায়েন্স জীবন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন সুধীর তালুকদার, রতন চৌধুরী, স্বপন দাশ, শ্যামল মজুমদার, নটন চৌধুরী, শ্যামল পাল, রতন কুমার দে, সুলাল মজুমদার, উত্তম ভক্ত লিটন, বাসু মল্লিক ও বিমল কান্তি দে, টিসু চৌধুরী, মিথুন চৌধুরী (চন্দন), অনুপম পাল, আশু দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রণ মল্লিক, অনুপম মজুমদার, টুটুন তালুকদার, রাজেশ চৌধুরী জিকু, প্রকাশ মজুমদার, কর্মকর্তা কাঞ্চন পাল, লিটন পাল, সঞ্জয় ভক্ত, শ্রীকান্ত মজুমদার, সৌমেন দে ছোটন, সঞ্জয় পাল, রতন তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে ছয় জুয়াড়ি আটক
পরবর্তী নিবন্ধশান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের মতবিনিময়