হালিশহরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা শিক্ষকদের অংশগ্রহণে ‘৩৫তম রিফ্রেশার্স কোর্স–২০২৬’ এর সনদ বিতরণের মাধ্যমে কোর্সের সমাপ্তি হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সাত দিনব্যাপী এ আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহীদুল ইসলাম ও চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ। প্রশিক্ষণে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের মোট ১০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সাইফুল্যা মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক খাইরুল ইসলাম, নাহিদ হাসান, আসলাম হোসাইন ও আলমগীর কবির।













