শান্তির হোক নববর্ষ

নাহিদ সুলতানা | রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

রাঙা সূর্য উঠল আজ বৈশাখের শুভ প্রভাতে

নতুন আশার স্বপ্ন জাগে নির্মল আলোর সাথে।

ধুয়ে যাক গ্লানি যত গত দিনের সব বেদনা

হাসুক প্রাণে নতুন আনন্দ মুছে যাক সব যন্ত্রণা।

পলাশশিমুল রং ছড়ায় রাঙা বসন্তের প্রাণে

মিষ্টি হাওয়া ভেসে আসে বৈশাখী সুরের গানে।

নীল আকাশে উড়ে যায় আশার শুভ পায়রা

সীমাহীন শান্তির বাণী ছড়িয়ে দিক বসুন্ধরা।

হিংসাবিদ্বেষ দূরে যাক প্রেমের পবিত্র স্পর্শে

মানবতার দীপ জ্বলুক প্রতিটি হৃদয়ে নতুন এই বর্ষে

এসো মিলি হাতে হাতে ভ্রাতৃত্বের বন্ধনে

গড়ে তুলি সুখের ভুবন মমতার স্পন্দনে।

সত্যশুভ্রতার আলো জ্বালো নতুন দিনের দ্বারে

কল্যাণের গান ধ্বনিত হোক অন্তর থেকে অন্তরে

আনন্দধারা বইতে থাকুক জীবন জুড়ে সর্বত্র

শুভ হোক সবার নববর্ষ আলোকময় অনন্ত।

পূর্ববর্তী নিবন্ধবোশেখ মাসের ফাগুন
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আবেদন