শহীদ হালিম–লিয়াকত স্মৃতি সংসদ বাঁশখালী উত্তর জোনের উদ্যোগে স্মৃতি বৃত্তির সনদ প্রদান ও সংবর্ধনা গত ২৬ সেপ্টেম্বর গুনাগরীস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্মৃতি সংসদ বাঁশখালী উত্তর জোনের পরিচালক মুহাম্মদ শহিদ রেজা। উপ–পরিচালক কাজী শাহেদ হোসেন ও পরিচালনা কর্মকর্তা তারেক আজিজ আলমীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম. মহিউল আলম চৌধুরী। উদ্বোধক ছিলেন অধ্যাপক পীর নেছার উদ্দিন মুনিরী। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন অ্যাডভোকেট সামশুল আরেফিন খালেদ ও আরমান খান। প্রধান অতিথি এম মহিউল আলম চৌধুরী বলেন, শিক্ষার্থীদেরকে সৎ যোগ্য ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। ছাত্রসমাজকে শহীদ হালিম ও শহীদ লিয়াকতের আদর্শ ধারণ করে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। আলোচক ছিলেন মাঈনুল ইসলাম ফরহাদ, হাবিবুর রহমান, মুহাম্মদ শাহাবুদ্দীন, নাছির উদ্দীন, মুহাম্মদ শহীদুল ইসলাম, তমিজ উদ্দিন, এহসান, মকছুদুল আলম, খায়রুল বশর, মনির কামালী, মুহাম্মদ শাকিল, মামুনুর রশিদ, খোরশেদ হাশেমী, ইমতিয়াজ হোসেন, সাজ্জাদ হোসেন, নেজাম উদ্দিন রিয়াদ, মুহাম্মদ মঈনুদ্দিন, আজিম বিন মালেক, মুহাম্মদ সাদাত, সাইফুল আলম, খোরশেদ, হাসিব, তারেক, শহীদ, মিসবাউর রহমান, আরমান, সাইফুল ইসলাম, হেলাল, হানিফ, জায়েদ হাসান, ওসমান, সেকান্দর, মাঈন প্রমুখ। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।













