শহীদ হালিম–লিয়াকত স্মৃতি সংসদ বায়েজিদ জোনের বৃত্তি পরীক্ষা গত ৬ জুন নয়াহাটস্থ একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। বায়েজিদ জোনের পরিচালক মুহাম্মদ মাসুম বিল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবেয়া বশর জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। উদ্বোধক ছিলেন আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী। প্রধান অতিথি বলেন, সন্তানদেরকে ইসলামী আকায়িদ, আদব–কায়দা, সততা নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দিতে হবে। তবেই তারা সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে। ইসলামের দৃষ্টিতে ও দেশের প্রচলিত আইনে মা বাবার ভরণ পোষণ ও সেবা যত্ন করা সন্তানদের ওপর মানবিক ও নৈতিক কর্তব্য। তিনি মা বাবার ভরণ পোষণ আইন আরো কঠোর ও কার্যকর করতে সরকারের প্রতি দাবি জানান। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ জাহেদুল আলম, গাউসিয়া কমিটি বৃহত্তর মোসাফ্ফা শাখার সভাপতি মুহাম্মদ আলী জামাল আইয়ুব। আলোচক ছিলেন সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, মুহাম্মদ সাজ্জাদুল ইসলাম মাদানি, মুহাম্মদ সাদ্দাম হোসেন, ওবাইদুল মোস্তফা রেজা। অতিথি ছিলেন আলহাজ সালামত আলী, কাযী আবুল ফোরকান হাশেমী, মাওলানা শামসুল আলম ও মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, কাযী মুহাম্মদ ফরহাদ উদ্দিন, সালাউদ্দিন তাইফুর, সৈয়দ মুনিরউদ্দিন, কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শেখ আরিফুর রহমান, আমান উল্লাহ আমান, মুহাম্মদ মোছলেম উদ্দিন, মুহাম্মদ রাশেদুল আলম, মুহাম্মদ কফিল উদ্দিন রাসেল, আবদুল্লাহ আল মাসুম প্রমুখ। পরে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।












