বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্কুল দলের মাঝে বুট এর টোকেন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মিলনায়তনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বুট টোকেন বিতরণী অনুষ্ঠানে ৫০টি স্কুল দলের প্রতিনিধিদের হাতে টোকেন তুলে দেন মহানগর বিএনপি’র সদস্য সচিব ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী নাজিমুর রহমান। প্রতিটি দলকে ২০ সেট বুট টোকেন প্রদান করা হয়। খেলা শুরুর পূর্বে কমিটির পক্ষ থেকে দলগুলোকে জার্সি সেট প্রদান করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন ও আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য ইসমাইল বালি, সেচছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দীন নাহিদ, সাংস্কৃতিক সংগঠক দিলশাদ আহামেদ , সাবেক খেলোয়াড় ও ক্রীড়া দলের মো. মামুন উদ্দিন, নজরুল বাবু, মোহাম্মদ শোয়েব, হায়দার কবির প্রিন্স, কাজী মিজান, ও মোহাম্মদ ইয়াকুব প্রমুখ।











