আসন্ন শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন টুর্নামেন্ট কমিটির কর্মকর্তাবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে তারা মাঠ পরিদর্শন করে খেলা পরিচালনার জন্য দুটি মাঠ তৈরি ও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। খেলা দ্রুত শেষ করতে টুর্নামেন্টের প্রথম লিগ পর্বে প্রতিদিন ৪টি করে খেলা পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী দিনে ১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠ পরিদর্শনের সময় শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, সদস্য সচিব মসিউল আলম স্বপন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, ইসমাইল বালি, সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, টুর্নামেন্টের সমন্বয়ক ক্রীড়া দলের মামুন উদ্দিন মামুন, হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, মুজিবুল আলম চৌধুরী, সোহেল আহমেদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আওয়াল, মোহাম্মদ ইয়াকুব, সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৪ আগষ্ট থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ৪৮ স্কুল দলের অংশগ্রহণে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।











