শহীদ জিয়ার প্রথম সমাধিস্থল পরিকল্পিতভাবে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে

রাঙ্গুনিয়ায় জেলা পরিষদের প্রশাসক

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল শুধু একটি কবরস্থান নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। দীর্ঘদিন অবহেলায় থাকা ঐতিহাসিক স্থানটি সংরক্ষণ ও উন্নয়ন করা হয়নি। চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে প্রথম সমাধিস্থলকে পরিকল্পিতভাবে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

গতকাল বুধবার রাঙ্গুনিয়া উপজেলার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন। এসময় তিনি শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

তিনি বলেন, জেলা পরিষদের উদ্যোগে সমাধিস্থলটি সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে এটিকে একটি মর্যাদাপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে পরিণত করা হবে। এতে নতুন প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবে এবং জাতীয় ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন আলী আব্বাস, প্রফেসর কুতুব উদ্দীন বাহার, শওকত আলী নূর, মুজিবুর রহমান, নাজমুল মোস্তফা আমিন, মোস্তাফিজুর রহমান, মেজবাহ উদ্দীন জাহেদ, রফিকুল ইসলাম, প্রকৌশলী মেজবাহ উদ্দীন রাজু, হাসান মোহাম্মদ জসীম, এস এ মুরাদ চৌধুরী, ইউসুফ চৌধুরী, খোরশেদ আলম, মোজাম্মেল হক, সহসম্পাদক আলম খান, মোহাম্মদ মহসিন, কামরুদ্দিন সবুজ ও মোহাম্মদ ফিরোজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ১৮১ কোটি টাকার বাজেট বিওটির সভায় অনুমোদিত
পরবর্তী নিবন্ধরেওয়াজের ‘গুরু প্রণাম’