শরতের ছবি

কাব্য কবির | বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

শরৎকালে বকসাদা মেঘ

আকাশেতে ভাসে,

কাজলা বিলে শাপলা,শালুক

রোদে ভিজে হাসে।

ঘাসের বুকে শিশির পড়ে

রাতে টুপটাপ টুপ,

সকাল বেলা রোদে যে তা

দেখতে অপরূপ।

নদীর কূলে বালু চিকচিক

চখাচখির মেলা,

শিউলি ফুল মুচকি হাসে

সাঁঝ ও সকাল বেলা।

পরীর মতো মুচকি হাসে

জুঁই,ছাতিম,হিমঝুরি,

নদীর কূলে সাদা কাশবন

মনটা করে চুরি।

মায়াবী এই শরত ছবি

রং তুলিতে আঁকে,

এঁকে এঁকে দেখায় রোহান

তারই বাবা, মাকে।

পূর্ববর্তী নিবন্ধশরৎ মানে
পরবর্তী নিবন্ধমৌচাকের কান্না