লোহাগাড়ায় মহাসড়কের জায়গা দখলমুক্ত রাখতে প্রশাসনের নির্দেশনা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ মে, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পদুয়া তেওয়ারিহাট, আমিরাবাদ বটতলী বাজার, আধুনগর খাঁন হাট ও চুনতি ডেপুটি বাজারস্থ চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের নির্ধারিত জায়গা দখলমুক্ত রাখতে ইজারাদারদের নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদবিনআখন্দ স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেন।

এতে উল্লেখ করা হয়েছে, ঈদউলআযহা উপলক্ষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং দুর্ঘটনা কমাতে মহাসড়কের এলাকা দখলমুক্ত রাখা জরুরি। কিন্তু বিভিন্ন স্থানে হাটবাজার ও দোকানের সামনে পশুর হাট বসানো এবং পণ্য লোডিংআনলোডিংয়ের কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ অবস্থায় মহাসড়কের পাশে অবস্থিত স্থায়ী ও অস্থায়ী হাটবাজারগুলোর সামনে পশুর হাট বসানো এবং সড়কের ওপর পণ্য ওঠানামা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়ন হলে ঈদকে সামনে রেখে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদবিনআখন্দ জানান, ঈদউলআযহা উপলক্ষে মহাসড়কের উভয় পাশে নির্ধারিত জায়গায় স্থায়ী ও অস্থায়ী হাটবাজারে পশুর হাট ও পণ্য লোডিংআনলোডিং কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট বাজারের ইজাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের বুদ্ধজয়ন্তী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ৫ম কেন্দ্রীয় সম্মেলন কাল