লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলা সদরের দরবেশহাট মওলার পাড়াস্থ এসএস ইটভাটার পাশে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। সাথে ছিলেন উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমীর ও আনসার বাহিনীর সদস্যরা। জানা যায়, ঘটনাস্থলে অবৈধভাবে মাটি কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব হিমোফিলিয়া দিবসে বৈজ্ঞানিক সেমিনারসহ নানা আয়োজন
পরবর্তী নিবন্ধযোগাযোগ দক্ষতা উন্নয়নে পিসিআইইউতে সেমিনার