লালদীঘি এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা তিনজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল দুপুরে কোতোয়ালী থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলোমো. বেলাল (২০), নয়ন দত্ত (২৪) এবং জিদান জমাদার (২৫)

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, রাতের বেলায় সন্দেহজনকভাবে চলাফেরার সময় তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।

পরে তাদের থানায় নিয়ে গিয়ে সংশ্লিষ্ট অধ্যাদেশে গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী হাজী ক্যাম্পকে হাসপাতাল ও মেডিকেল কলেজে রূপান্তরের দাবি
পরবর্তী নিবন্ধডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ মিছিল