লায়ন্স জেলার ক্লাবস অফিসার্স স্কুলিং আজ

| শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক লায়ন্স জেলা ৩১৫–বি–৪ বাংলাদেশ এর উদ্যোগে জেলার অধীন ক্লাব সমূহের আগামী সেবাবর্ষের (২০২৪–২০২৫) নির্বাচিত সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ কর্তৃক ক্লাব সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে স্কুলিং অনুষ্ঠান আজ শুক্রবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমল সাইয়েন্স বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ২০২৩–২০২৪ সেবাবর্ষের জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, ২০২৪–২০২৫ সেবাবর্ষের জেলা গভর্নর লায়ন কহিনূর কামাল এবছ চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের ভিসি।

অনুষ্ঠানে সকল লায়ন কর্মকর্তাবৃন্দ ও রেজিস্ট্রেশনকৃত লায়ন সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য স্কুলিং কমিটির চেয়ারম্যান লায়ন জাহান আরা বেগম ও সদস্য সচিব লায়ন ডা. মো. জাকিরুল ইসলাম বিনীত অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিরাজুল আলম খান স্মরণে সভা ৯ জুন
পরবর্তী নিবন্ধকাল বাকশিস, চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন