লন্ডনের রয়্যাল কলেজের সম্মাননা পেলেন প্রফেসর ডা. অসীম বড়ুয়া

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:৫৮ পূর্বাহ্ণ

লন্ডনের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানসের মর্যাদাপূর্ণ ফেলোশিপ এফআরসিপি সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া। ৩৬ বছরের শিক্ষকতা, চিকিৎসাসেবা, গবেষণা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া ১৯৮৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে ডিএফএম এবং একই বছর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে এমসিপিএস ডিগ্রি নেন। তিনি আইএএইচএস/ইউএসটিসি ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ২০০৭ সাল থেকে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে কর্মরত। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৬ জানুয়ারি থেকে অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন তিনি। পেশাগত জীবনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শেরে বাংলা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ও মাদার তেরেসা অ্যাওয়ার্ডও অর্জন করেন।–বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত শাহসুফী সৈয়দ আক্রম আলীর ওরশ
পরবর্তী নিবন্ধমদিনায় বজ্রপাতে সাতকানিয়ার যুবকের মৃত্যু