লংগদুতে সেনাবাহিনী, রোটারী ও লায়ন্সের চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন

| বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রাঙামাটি লংগদু জোনের উদ্যোগে গত ৮ আগস্ট বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ। লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হয়।

আয়োজনে সার্বিক সহযোগিতা করে রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটারাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ সাউথ। ক্যাম্পেইনে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ ও বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া ছানি পড়াসহ বিভিন্ন জটিল সমস্যায় আক্রান্ত রোগীদের চিহ্নিত করে পরবর্তী বিশেষায়িত চিকিৎসার জন্য নির্বাচন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এতে মোট ৭০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ২০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। এছাড়া ১৭৫ জন রোগীকে উন্নত চিকিৎসা ও চোখের ছানি অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে রেফার করা হয়েছে। রেফারকৃত সকল রোগীর চিকিৎসা ব্যয় লংগদু জোন বহন করবে।

ক্যাম্পে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, ডা. সৌমেন তালুকদার, ডা. শুভ চক্রবর্তী ও ক্যাম্প কোঅর্ডিনেটর মোহাম্মদ জসীম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদারুন্নাজাতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধআইআইইউসির ২৭১তম সিন্ডিকেট সভা