রোয়াংছড়িতে ডাম্পার চাপায় শিশুর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়িতে ডাম্পার ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রিমিতা তঞ্চঙ্গ্যা ()। সে জামছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামুকঝিড়ি পাড়ার বাসিন্দা নিরঞ্জয় তঞ্চঙ্গ্যার মেয়ে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলা বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি শামুকঝিড়ি পাড়ায় যাচ্ছিলেন নিরঞ্জয় তঞ্চঙ্গ্যা। এসময় রোয়াংছড়ি থানার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিমিতার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মোটরসাইকেলডাম্পার ট্রাকের সংঘর্ষে ডাম্পারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলংগদুতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
পরবর্তী নিবন্ধদীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফেরত চেয়ে রাঙামাটিতে ফের মানববন্ধন