রোহিঙ্গা ক্যাম্পে কিশোরীর আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জুলাই, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত রোববার বালুখালী ১০ নম্বর ক্যাম্পের এইচ–৪৬ ব্লকে ঘটনা ঘটে। নিহত দিল কাইছ (১৪) ওই ক্যাম্পের ইবাদ উল্লাহর মেয়ে।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে পিতা–মাতার সাথে রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনারীকণ্ঠের আয়োজনে মোহছেনা ঝর্ণার গল্পগ্রন্থের আলোচনা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করছে যুব মহিলা লীগ