রোটারি স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৯ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রাম ও রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের যৌথ উদ্যোগে রোটারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও আনন্দঘন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোটারির বেসিক এডুকেশন অ্যান্ড লিটারেসি মাস উপলক্ষে গত শুক্রবার সকাল ১০টায় নগরীর সিআরবি তুলাতলী এলাকার রোটারি স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মধ্যে কলম, পেনসিল বক্স, খাতা ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রামের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সেলিম রেজা সাগর, জওচঝঅ কো–অর্ডিনেটর সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান পিপি মাহফুজুর রহমান, রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের প্রেসিডেন্ট তানিয়া আক্তার মাহি এবং বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, প্রয়োজনীয় শিক্ষা উপকরণে সহায়তা করা এবং আনন্দের মাধ্যমে শিক্ষার পরিবেশ তৈরি করা ছিল এ উদ্যোগের লক্ষ্য।

কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য ‘যেমন খুশি তেমন বলো’ ও বিস্কুট দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘যেমন খুশি তেমন বলো’ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের মতো করে কথা বলা ও উপস্থাপনার মাধ্যমে অংশ নেয়। এতে তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের প্রকাশ ঘটে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯ জনকে পুরস্কৃত করা হয়।

কর্মসূচি বাস্তবায়নে রোটারি ক্লাব অব ইসলামাবাদের সদস্যরা আর্থিক সহযোগিতা করেন। তাদের সহযোগিতায় শিক্ষা উপকরণ সংগ্রহ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকেরা সহযোগিতাকারী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রাম ও রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণে সহায়তার পাশাপাশি বেসিক শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্র্যাক ব্যাংকের পর্ষদে পরিচালক হিসেবে যোগ দিলেন ড. আবদুর রাজ্জাক
পরবর্তী নিবন্ধআইআইইউসির ইংরেজি বিভাগের বিদায় ও নবীনবরণ