রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং’র মেম্বারশিপ সেমিনার ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে গত ২২ আগস্ট চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। অনলাইনে যুক্ত হয়ে মেম্বারশিপ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন এমদাদুল আজিজ চৌধুরী, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, এস.এম জমির উদ্দিন, সৈয়দা কামরুন নাহার, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ মনসুর মিয়া, মোহাম্মদ ইকরাম পাশা, মিজানুর রহমান আপন, ফারিহা তাবাসসুম চৌধুরী, জাহাঙ্গীর আলম বাদশা, এস এম সাজ্জাদ হোসাইন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন,রোটারি সেবার পরিধি বাড়াতে যোগ্য সদস্য অন্তর্ভুক্তি খুবই প্রয়োজন। সেপ্টেম্বরে রোটারি ইন্টারন্যাশনাল ঘোষিত মেম্বারশীপ ও নতুন ক্লাব ডেভলপমেন্ট মাস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











