রোটারি ক্লাব অব চিটাগং খুলশীর সেলাই মেশিন বিতরণ

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:২১ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং খুলশীর স্থায়ী প্রজেক্ট সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী সার্টিফিকেট ও সেলাই মেশিন উপহার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আতিথি ছিলেন রোটারি পাস্ট ডিসট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান। আরও উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আসাদ, রোটারিয়ান রোমানা সিরাজ এবং প্রেসিডেন্ট রোটারিয়ান আবদুল্লাহ্‌ মিলন। প্রশিক্ষণার্থীদের সনদ এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সেলাই মেশিন উপহার দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল মাহমুদ : আধুনিক বাংলা কবিতার প্রকৃতি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রাক্তন লিও জেলা সভাপতিদের সম্মাননা প্রদান