রিডার্স ইংলিশ স্কুল চান্দগাঁও ক্যাম্পাসের বর্ষ সমাপনী অনুষ্ঠান ও ক্লাস পার্টি গত ২৬ নভেম্বর বিদ্যালয়ের চান্দগাঁও ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের চেয়ারম্যান শিক্ষাবিদ লায়ন মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড: চৌধুরী মুনিরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ইন্ডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী, প্রশাসনিক কর্মকতা আশরাফুল হক আকিব এবং কো অর্ডিনেটর মো. তানভীর হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সকল শিক্ষক–কর্মকতার্বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে মোড়ক উম্মোচনের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যাল সামসাত জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সকল শিক্ষক অভিভাবককে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, রিডার্স ইংলিশ স্কুলের এই অগ্রযাত্রায় চান্দগাঁও ও সংলগ্ন এলাকার অভিভাবকদের ভালোবাসা ও বিশ্বাসের ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি আজ চট্টগ্রামের শীর্ষস্থানীয় ইংরেজি ভার্সনের বিদ্যালয় হিসেবে মানসম্পন্ন শিক্ষার বিস্তারে কাজ করে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পৃক্ত এবং খেলাধুলা, সাংস্কৃতিক পরিমণ্ডলে জাতীয় পর্যায়ে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্য দেখিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












