রায়পুরে বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আনোয়ারার রায়পুরে সিনবাদ গ্রুপের সহায়তায় অসহায় ও চলাফেরায় অক্ষম মানুষের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ করা হয়েছে। গত বুধবার রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসার সভাপতি লায়ন মোহাম্মদ ফয়সাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী। হুইলচেয়ার গ্রহণকারী মো. মহিউদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান, মো. হোসেনকে হুইলচেয়ার ও মোহাম্মদ ইসমাইল, মো. সোবাহান, মোস্তফা বেগম, মোহাম্মদ নুরুল হক, পাখি আক্তার ও আসমা বেগমকে বিনামূল্যে ওয়াকিং সট্যাচার প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে লায়ন মোহাম্মদ ফয়সাল মিয়া বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কাজের অংশ হিসেবে সিনবাদ গ্রুপ অসহায় ও চলাফেরা করতে অক্ষম মানুষের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশাহসূফী নূরুল হুদা আল কাদেরীর মাহফিল ১৪ মে শুরু
পরবর্তী নিবন্ধএপেক্স জেলা ক্লাবের চেঞ্জওভার অনুষ্ঠান