দামের বোঝায় সোজা নয় কেউ
অহরহ যত ঘটনা ঘটুক
যন্ত্রণা যত সহো
ওসবের মাঝে কারো কোনো কাজে
নেই কোনো আগ্রহ।
আমজনতার প্রশ্ন এখন
কেন দাম বাড়ে হু হু–
দামের বোঝায় সোজা নয় কেউ
হতাশ মুহূর্মুহূ।
চাল ডাল তেল–উচ্চ মূল্যে
ধরা ছোঁয়া তাই যায় না–
আমজনতার চাওয়া পাওয়া কম
বেশি কিছু তারা চায় না।
পণ্যের দাম স্থিতিশীল হোক
সহনীয় হোক সব–
দু’বেলা দু’মুঠো খেয়েই থাকুক
জীবনের কলরব।











