রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন

| শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগ সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যুদ্ধ থামানোর কোনো লক্ষণ দেখাচ্ছেন না। ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, পুতিন বরং যুদ্ধ আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছেন। খবর বাংলানিউজের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সমপ্রতি রাশিয়ার তেল শোধনাগার ও বন্দরগুলোতে ইউক্রেনের ড্রোন হামলার পর পুতিনের অবস্থান আরও কঠোর হয়েছে। তিনি জানিয়েছেন, জ্বালানি খাতে হামলা চালিয়ে রাশিয়াকে দমানো যাবে না এবং ইউক্রেনকে কোনো ছাড় দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে রাশিয়ার বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

পূর্ববর্তী নিবন্ধএআই ছবির বিষয়ে কনকচাঁপার ক্ষোভ
পরবর্তী নিবন্ধপারমাণবিক শক্তি আরও বাড়ানোর ঘোষণা উত্তর কোরিয়ার