রামুতে গোয়ালঘরের ময়লায় মিলল একনলা বন্দুক, ধারালো দা

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:৪৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি ধারালো দা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব–১৫–এর সহকারী পরিচালক আ ম ফারুক।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব–১৫–এর একটি দল কাওয়ারখোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উখিয়াঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়ির গোয়ালঘরের ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় অস্ত্র দুটি উদ্ধার করা হয়। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র ও ধারালো দা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. আরিফের যোগদান
পরবর্তী নিবন্ধগরীবুল্লাহ শাহ ওয়াকফ এস্টেটে শোহদায়ে কারবালা মাহফিল ২৬ জুন