রাঙ্গুনিয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মোটরসাইকেল শোডাউন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

গত ১৯ নভেম্বর ভিপি আনছুর উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। শোডাউনটি রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকা থেকে শুরু হয়। এরপর এটি চট্টগ্রাম–কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার প্রবেশদ্বার শান্তিরহাট প্রদক্ষিণ করে। শোডাউন চলাকালে নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ভিপি আনছুর উদ্দিন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা আব্দুল হামিদ (রহ.) সমাজকল্যাণ সংস্থার ১৭তম মাহফিল
পরবর্তী নিবন্ধআহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার কাউন্সিল অধিবেশন