রাঙ্গুনিয়ায় কে.পি ব্রাদার্স ক্লাবের ফুটবলে কোদালা স্পোর্টিং চ্যাম্পিয়ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কে.পি ব্রাদার্স ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কোদালা স্পোর্টিং ক্লাব। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে কোদালা স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে তৈয়বিয়া ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র থাকে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মো. গোলাম ফারুক। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার এবং সভাপতিত্ব করেন মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, মো. নজরুল ইসলাম চাষী, মো. সালাউদ্দিন, মো. আব্দুল কাদের, গাজী নাজিম উদ্দীন, মো. মোজাম্মেল হক মানিক, মো. নুরুল আলম সওদাগর, মো. রেজাউল করিম রেজু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার কাছে হারল বাংলাদেশের
পরবর্তী নিবন্ধহাক্কানী ও চিটাগাং সানরাইজের জয়লাভ,মিঠুর অনবদ্য ১৪৮ রান