রাউজান সাংবাদিক পরিষদের অভিষেকের প্রস্তুতি

| মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ১০:১৪ পূর্বাহ্ণ

রাউজান সাংবাদিক পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক এবং চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বর্তমান কমিটিতে নির্বাচিত রাউজানের সাংবাদিকদের সংবর্ধনা আগামী জুলাই মাসের শেষের দিকে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সোমবার বিকাল তিনটায় নির্বাহী কমিটি ও অনুষ্ঠান উদযাপন উপকমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সহসভাপতি ডেইজি মওদুদ, অভিষেক ও সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, যুগ্মআহবায়ক ও সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, ক্রীড়া সংগঠক ও দৈনিক দেশ বর্তমানের ষ্পোর্টস রিপোর্টার দেবাশীষ বড়ুয়া দেবু, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, বাংলা নিউজ২৪.কমের সিনিয়র রিপোর্টার আল রাহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার মোরশেদ তালুকদার, অর্থ সম্পাদক ও সময় টিভির সিনিয়র রিপোর্টার পার্থ প্রতীম বিশ্বাস, চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার রুম্মান ভট্টাচার্য প্রমুখ।বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার ২২ বৌদ্ধ বিহার পেল সাড়ে ৭ লক্ষাধিক টাকার অনুদান
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ২ হাজার নারিকেল চারা বিতরণ