রাউজান ইংলিশ স্কুলে পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

রাউজান ইংলিশ স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের অধ্যক্ষ দুলাল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। তিনি বলেন, শুধু একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে হবে না, দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের প্রস্তুতের পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।শিক্ষক জহির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ ইউসুফ আমিন ও গৌতম মল্লিক। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল, মোহাম্মদ আলী সুমন, হেলাল, ফোরকান উদ্দিন, মোহাম্মদ নেজাম ও মোহাম্মদ রিজওয়ান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে জরুরি সেবার পাশে বিকন বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপ্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে দীক্ষাদান কর্মসূচি