প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে দীক্ষাদান কর্মসূচি

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন আয়োজিত গার্ল গাইডস ও রেঞ্জারের দীক্ষাদান প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের শহীদ বীরেন্দ্র লাল চৌধুরী মিলানায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোজ কুমার দেব। প্রধান অতিথি ছিলেন গার্ল গাইডসএর অতিরিক্ত আঞ্চলিক কমিশনার অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা রুমা মজুমদার।

ট্রেইনার সায়লা শাভমিন, রেঞ্জার গাইডার মুক্তা দত্ত। গাইডার নীপা দেবের সঞ্চালনায় অনুষ্ঠানের সুচনা হয় জাতীয় সংগীত ও বিশ্ব সংগীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে কলেজ শাখার ৩৫ জন রেঞ্জার এবং স্কুল শাখার ৪০ জন গার্ল গাইডস অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য রাখেন রসায়ন বিজ্ঞানের প্রভাষক মুক্তা দত্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ইংলিশ স্কুলে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে ক্যান্সার রোগী বাড়ার কারণ খাদ্যাভ্যাস