দুই হাজার ২৫– ২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় রাউজানের দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচন প্রকল্পের অধীনে ৩১ জন দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে দেয়া এসব সেলাই মেশিন পেয়েছে পশ্চিম গুজরা ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের দুস্থ নারীরা। গত সোমবার উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এসব সেলাই মেশিন দেয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম বলেন, সরকার অসচ্ছল পরিবার সমূহে স্বচ্ছলতা ফেরাতে বহুমুখি কর্মসূচি নিয়ে কাজ করছে। বিশেষ করে নারীদের স্বাবলম্বি করতে সেলাই মেশিন দিচ্ছে। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা,সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন আকতার হোসেন। উল্লেখ্য, উত্তর গুজরা গ্রামের ৯জন দুস্থ নারীকে এসব সেলাই দেওয়া হয়।












